“ভালোবাসা দিবস” উপলক্ষে উপমহাদেশের কিংবদন্তী কন্ঠশিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলের জনপ্রিয় গান “যদি হই চোরকাঁটা” গানটি ভিন্নভাবে দর্শকদের মধ্যে আনছেন সংগীতশিল্পী সোমা রায়, তার সাথে সহশিল্পী হিসাবে আছেন কন্ঠশিল্পী সৌরভ। ইতিমধ্যে সৌরভও কিছু গান করে, তার সংগীত প্রতিভার ছাপ রাখছে। গানটির সংগীত আয়োজনে আছেন, জনপ্রিয় সংগীত পরিচালক সৃজন রায়। গানটি কে. এস. ডিজিটাল স্টুডিওতে ধারন করা হয়েছে, আর ভিডিওগ্রাফিতে হিমেল বড়ুয়া। গানটি আগামী ১৩ই ফেব্রুয়ারি সংগীত পরিচালক সৃজন রায়ের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।











