জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারও পরাণ যাহা চায়।’ ভালোবাসা দিবসে ভালোবাসার এই গানটি নিয়ে আসছেন সংগীতশিল্পী হাসান জাহাঙ্গীর। চমৎকার গায়কী আর কম্পোজিশনের অভিনবত্ব ভালোবাসার এই চিরচেনা গানটিতে ভিন্নমাত্রা যুক্ত করেছে। কম্পোজিশনে ছিলেন মিউজিশিয়ান সব্যসাচী রনি। অডিও রেকর্ড করা হয়েছে কে এস ডিজিটাল স্টুডিওতে। মিউজিক ভিডিওতে হাসান জাহাঙ্গীরের সাথে অভিনয়ে জুটি বেঁধেছেন অভিনেত্রী আঁখি আক্তার। গল্প নির্ভর এই ভিডিও নির্মাণে চমৎকার অভিনয় করেছেন দুজনেই। বান্দরবানের পাহাড়িয়া জনপদের চমৎকার লোকেশনে ধারণ করা হয়েছে গানটির ভিডিও চিত্র। ভিডিও নির্মাণ করেছেন বিশিষ্ট নির্মাতা সাইফ সাইফু। শিল্পী হাসান জাহাঙ্গীরের প্রত্যাশা, গানটি দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। উল্লেখ্য, হাসান জাহাঙ্গীর দীর্ঘ সময় ধরে গানের পাশাপাশি নাটক ও আবৃত্তিতেও সমানভাবে এগিয়ে যাচ্ছেন। সংগীত প্রেমীরা মিউজিক ভিডিওটি হাসান জাহাঙ্গীরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হাসান জাহাঙ্গীর প্রোডাকশনস এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে উপভোগ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।












