আজকে সাঁঝের
কোলে বাঁকা চাঁদ উঠেছে অই,
আনলো বয়ে খুশির খবর দারুণ কী হইচই!
উল্লাসে সব
খোকা খুকুর হারিয়ে গেছে নিদ,
রাত পোহালেই ঝলমল আলো কালকে খুশির ঈদ।
সেই না খুশি
ঈদের খুশির মহা মিলন মেলা,
তাই মোটে নয় কারোর প্রতি কোনোই অবহেলা।
সাম্য সুখ ও
সমপ্রীতি সুর মায়ার আঁচল খানা,
পরস্পরের ভাব বিনিময় হবে রে একটানা।
ক্ষোধ হিংসা
ভয় ভেদাভেদ সকল কিছু ভুলে,
ঈদের দিনে সাজবে সবাই ভালোবাসার ফুলে।









