ভারতে পালানোর সময় রাউজানের আওয়ামী লীগ নেতা ইরফান গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আত্মগোপনে থাকা রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইরফান আহমেদ চৌধুরীকে (৫২) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে রাউজান থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

রাউজানের গহিরা এলাকার বাসিন্দা ইরফান আহমদ চৌধুরী রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ইরফানকে গ্রেপ্তারের ঘটনা স্বীকার করে বলেন, থানায় আনার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকিছু লোক বসে পিআর পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় : খসরু
পরবর্তী নিবন্ধবিরোধ বাবার সঙ্গে, আছাড় মেরে ৬ বছরের ছেলেকে হত্যা