ভারতের প্রথম বেসরকারি রকেট পৌঁছাল কক্ষপথে

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহাকাশ বাণিজ্যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। দেশটির ইতিহাসে প্রথমবারের মত কোনো বেসরকারি কোম্পানির রকেট সফল উৎক্ষেপণের পর কক্ষপথে (অরবিট) পৌঁছাতে সক্ষম হল। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, মহাকাশ প্রযুক্তির কোম্পানি স্কাইরুট অ্যারোস্পেস এর রকেট বিক্রম১ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের পথে ছুটে যায়। মিশন আগমন নামের এই প্রথম অরবিটাল মিশনে উৎক্ষেপণের প্রায় ১৬ মিনিটের মাথায় রকেটটি ভূপৃষ্ঠ থেকে ৪৫০ কিলোমিটার ওপরে লোআর্থ অরবিট দেশিবিদেশি ছয়টি পেলোড সফলভাবে স্থাপন করে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বেসরকারি উদ্যোগে কক্ষপথে রকেট পাঠানোর সক্ষমতা অর্জনকারী তৃতীয় দেশে পরিণত হল ভারত। এনডিটিভি জানিয়েছে, নেভিগেশন সংক্রান্ত সতর্কতার কারণে রকেটটির উৎক্ষেপণ পূর্বনির্ধারিত সময়ের (সকাল সাড়ে ১১টা) চেয়ে ৩৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছিল। সফল উৎক্ষেপণের পর স্কাইরুট এক বিবৃতিতে বলে, মিশন আগমন দারুণ সফল হয়েছে। এটি একটি পরীক্ষামূলক উড্ডয়ন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে বার্নাম