ভারতের কাছে শিরোপা হাতছাড়া মেয়েদের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। লিগ পর্বে এই ভারতকেই হারিয়ে আসা লালসবুজের প্রতিনিধিরা ফাইনালে যেন নিজেদের ছায়া হয়েছিল। আগের ছন্দ এবং আত্মবিশ্বাস সব জলাঞ্জলি দিয়েছে তারা ফাইনাল ম্যাচটি খেলতে নেমে। রক্ষণভাগের চরম সমন্বয়হীনতা আর গোলরক্ষকের দৃষ্টিকটু ভুলে ৪০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। শুরু থেকেই ভারতের দাপট ম্যাচের শুরু থেকেই সুসংগঠিত ফুটবল খেলে বাংলাদেশকে চাপে রাখে ভারতীয় মেয়েরা। সপ্তম মিনিটেই তারা প্রথম গোলের সুযোগ তৈরি করে সতর্ক সংকেত দেয়। বাংলাদেশের রক্ষণভাগ বারবার ভারতের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল। সেই চাপের ফল আসে ৪২ মিনিটে; দুর্দান্ত এক সমন্বিত আক্রমণ থেকে গোল করে ভারতকে ১০ ব্যবধানে এগিয়ে নেন জুলান নংমাইথেম। গোল হজম করার পর বাংলাদেশের ডাগআউটে অস্থিরতা দেখা দেয়, কোচ পিটার বাটলার কৌশল পরিবর্তন করেও ছন্দ ফেরাতে পারেননি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। ৫১ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা রানী, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল অধরাই থেকে যায়। ওপেন নেট মিস করেন তৃষ্ণা। এরপর উল্টো ৬১ মিনিটে বড় ভুল করে বসেন গোলরক্ষক ইয়ারজান। তার ভুল সিদ্ধান্তে ভারত পেনাল্টি পেলে এলিজাবেথ লাকড়া ব্যবধান দ্বিগুণ () করেন। দুই গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও বড় ভুল করে বাংলাদেশ। ব্যাক পাস নিয়ন্ত্রণে গোলরক্ষক ইয়ারজানের ব্যর্থতার সুযোগ নিয়ে পার্ল ফার্নান্দেজ তৃতীয় গোলটি উপহার দেন ()। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি ভারতের হাতে। শেষ দিকে আরও একটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে ভারত ()। ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও বড় ম্যাচে স্নায়ুচাপে নুয়ে পড়ে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে এর আগে ভারতের বিপক্ষে একাধিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও এবার ফাইনাল ম্যাচে রক্ষণ আর গোলপোস্টের নিচের ব্যর্থতা বাংলাদেশকে ডোবালো। অন্যদিকে, সুপরিকল্পিত ও আত্মবিশ্বাসী ফুটবল খেলে অনূর্ধ্ব১৯ আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল ভারত। ম্যাচ হারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের আলপি আক্তার। হ্যাটট্রিকসহ সাতটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পাশাপাশি তার পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। ফাইনালে দল না জিতলেও আলপি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দেশের প্রথম ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধফাইনালে দুই রাইজিং স্টার