বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করা হচ্ছে। এ উপলক্ষে অনূর্ধ্ব১৪, ১৬ ও ১৮ বয়সী খেলোয়াড়দের মেডিকেল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মেডিকেল টেস্টে উত্তীর্ণ খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অফিস ভবনের নীচতলায় নোটিশ বোর্ডে প্রদান করা হয়েছে। চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ খেলোয়াড়দের মধ্যে যেসব খেলোয়াড়গণ বোনটেস্টে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে আজ ১৯ নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা কোচ শেখ মাহাবুব উল করিম (মিঠু) এর নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন ফরম্যাটে সহ-অধিনায়ক হলেন শান্ত-মিরাজ-সাইফ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইসলামী ছাত্রসেনা আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন