বড় সাজ্জাদের সহযোগীর ফ্ল্যাটে অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ বোস্তামী থানার নেজাম হামজা সড়কের একটি ভবন থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মুহাম্মদ ইরফানের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব৭।

র‌্যাব জানায়, ভবনটির পঞ্চম তলায় কয়েকজন মাদক বিক্রির জন্য অবস্থান করছে, গোপনে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুহাম্মদ ইরফান পালিয়ে যায়। পরে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ার থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর পর ৯ আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসাবেক ডিআইজি জলিল মন্ডল কারাগারে