ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে একটি নার্সিং হোম ধসে গত বৃহস্পতিবার অন্তত আটজনের প্রাণহানির ঘটনা ঘটে। নিখোঁজ চারজনকে উদ্ধারে দমকলকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন। রিও ডি জেনেরিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসসের।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে বৃদ্ধাশ্রম ছাড়াও কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিক ছিল। দুর্ঘটনার সময় সেখানে মোট ২৯ জন অবস্থান করছিলেন। দমকল কর্মীরা উদ্ধারকারী কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে। এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাঙ্গেরির বিরুদ্ধে ৪ কোটি ডলারসহ ব্যাংক কর্মকর্তাদের ‘জিম্মি’ করার অভিযোগ ইউক্রেনের
পরবর্তী নিবন্ধইরানের পর কিউবা, বললেন ট্রাম্প