সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা

'প্রধানমন্ত্রী বৈষম্যহীন সমাজ গঠন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছেন'

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈষম্যহীন সমাজ গঠন ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দেশের জন্য দিনরাত কাজ করছেন। সরকারি বন্ধের দিনেও তিনি অফিস করে এদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে অহর্নিশ চেষ্টা করছেন। অথচ জামায়াতে ইসলামী দেশের শুভ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সত্যকে মিথ্যে দিয়ে ডেকে দেশকে অশান্ত করার পায়তারা করছে। 

তিনি শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ফুলতলা স্টেশনে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, কারা মুক্তি সংবর্ধনা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ মহিউদ্দিন বলেন, সাতকানিয়া-লোহাগাড়া এ সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মিথ্যা অস্ত্র দিয়ে ফাঁসানো, আক্রমণ করে গুরুতর আহত করা হচ্ছে। শুধু তাই নয় ; সরকারি বরাদ্দ থেকে এ আসনের এমপির লোকদের বেশি দেওয়া হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। 

কাঞ্চনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ নূর সিকদার এর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফিরোজ এর সঞ্চালনায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, নওয়াব মিয়া, নুরুল কবির, জসীম উদ্দীন আবদুল্লাহ, এড. এরশাদুর রহমান রিটু, আবু তাহের বিএসসি, এস এম গিয়াস উদ্দীন, মো. মহসীন, খোরশেদুল আলম, কায়েনাত হাছান, জোনাইদুল হক চৌধুরী, কাজী মো. এরশাদ, মুহিবুল হক আতিক, আবদুল মাবুদ সও., নূর হোছাইন সওদাগর, মো. রিজুয়ান, আলাউদ্দিন সোহেল, রাকিব শাহরিয়া ও নেওয়াজ বিন জায়েদ প্রমুখ। 

পূর্ববর্তী নিবন্ধসততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধসুখদা রঞ্জন দাশ