ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সাথে টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম৯ আসনের উন্নয়ন ও ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত চট্টগ্রাম৯ আসন সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। অতিথি ছিলেন আবুল হাশেম বক্কর। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মান্নান। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা আব্দুস সামাদ, মোহাম্মদ মুসা।

উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, সাবেক সহসভাপতি ফজল আহম্মদ, মুহাম্মদ ফরিদ উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, আব্দুল করিম, মোহাম্মদ বাকের উল্যাহ, মোহাম্মদ হারুনুর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ, মোহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ তাজুল ইসলাম, মো. নাছির উদ্দিন, মো. মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ প্রমুখ। সভায় বক্তারা চট্টগ্রাম৯ আসনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে মাঠে জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিম