ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়

রাঙ্গুনিয়ায় ইফতার মাহফিলে হুমাম কাদের

​রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

 

রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। আমাদের নীতি হবেব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। দীর্ঘ ১৭১৮ বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না, অনেকের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এই কষ্টের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল ​শুক্রবার বিকালে রাঙ্গুনিয়ার কাদের নগরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। বক্তব্যে হুমাম কাদের চৌধুরী ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের ত্যাগ ও ব্যবহার বিবেচনা করা হবে। স্পষ্ট করে বলে দিতে চাই, কমিটিতে কোনো ‘তদবির বাণিজ্য’ চলবে না। যারা ১৭ বছর জানপ্রাণ দিয়ে দলের জন্য খেটেছেন, তারাই প্রাধান্য পাবেন। তিনি আরও বলেন, আমার কোনো আলাদা গ্রুপ নেই, আমার গ্রুপ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা একজনইতারেক রহমান। অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী আবেগপ্রবণ হয়ে তার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা স্মরণ করেন। তিনি বলেন, আজ আমার বাবার জন্মদিন। স্বপ্ন ছিল আব্বাকে সাথে নিয়ে সংসদে যাব। সশরীরে না পারলেও মনে তাকে ধারণ করি। আপনারা দোয়া করবেন যেন সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার মানুষের কথা বলতে পারি। ইফতারের আগে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি দেশ, দেশের মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ জানান। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৫০ জন ভাসমান মানুষ ও ভিক্ষুক পেলেন জেলা প্রশাসনের খাদ্য সহায়তার প্যাকেট
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ প্রদান