বোয়ালখালী শ্রীপুর কল্যাণ সংঘের মহোৎসব

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপি নেতা মো. আজিজুল হক চেয়ারম্যান বলেছেন, ধর্মচর্চা মানুষকে নৈতিকতাবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। উৎসব বলুন, ধর্মীয় অনুষ্ঠান বলুন, সকল আয়োজনের জন্য একটা সুন্দর ও চমৎকার পরিবেশ প্রয়োজন।

তিনি গত ২০ ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলার শ্রীপুর কল্যাণ সংঘের উদ্যোগে রক্ষাকালী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত সর্বজনীন ৪৪তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রীপুর কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ মল্লিক ও পলাশ বোসের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত সুধীর তালুকদার, রতন চৌধুরী, শ্যামল কান্তি পাল, নটন চৌধুরী, শ্যামল মজুমদার, রতন কুমার দে, সুলাল মজুমদার, উত্তম ভক্ত লিটন, রঞ্জন পাল, বাসু মল্লিক ও বিমল কান্তি দে, টিংকু চৌধুরী, টিসু চৌধুরী, মিথুন চৌধুরী (চন্দন), অনুপম পাল, আশু দাশ, অনুজিত পাল, রণ মল্লিক, ছোটন পাল, অনুপম মজুমদার, টুটুন তালুকদার, শাপলা পাল, সুমন চৌধুরী, অলক মজুমদার, রাজেশ চৌধুরী জিকু, প্রকাশ মজুমদার, আশীষ তালুকদার, শংকর মজুমদার, পলাশ চৌধুরী, লিটন পাল, চমক চৌধুরী (রাজ), মিল্টন বিশ্বাস, রিগ্যান চৌধুরী, পংকজ চৌধুরী, রিমন মজুমদার, শ্রীকান্ত দে, সঞ্জয় ভক্ত, শ্রীকান্ত মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবদলে যাচ্ছে ভারতের কেরালার নাম, নতুন নাম ‘কেরালাম’
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে ইফতার তৈরি ও বিক্রি, চৌমুহনীতে দুই হোটেলকে জরিমানা