বোয়ালখালী উপজেলায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার দুপুরে আহলা করলডেঙ্গা ও আমুচিয়া ইউনিয়নের হকখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম–৮ সংসদীয় আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আওতায় এই পুনঃখনন কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা হকখালী খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। খালটি পুনরায় সচল হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যও উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিআরডিসির প্রজেক্ট ডিরেক্টর নুরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, ইকবাল, জয়নাল সিকদার, বশর, রোকন উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











