বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১:৪৭ অপরাহ্ণ

বোয়ালখালীতে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগি ঘরে মেছো বাঘটি ঢুকে পড়েছিল। সেখান থেকে রবিবার (১২ এপ্রিল) রাতে উদ্ধার করা হয় বাঘটিকে।

স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, গতকাল রবিবার সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছো বাঘটি ঢুকেছিলো। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছো বাঘটি রেসকিউ করার জন্য বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার