বোয়ালখালীতে দিন দুপুরে বসতবাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহতামিমের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
পরিবারের সদস্য নওশাদুল আলম বলেন, আমরা বিকেল ৪টার দিকে পরিবারসহ বুড়া মসজিদ এলাকায় গিয়েছিলাম প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। সাড়ে পাঁচটায় ঘরে এসে দেখি ঘরের সব জিনিসপত্র এলোমেলো। আমার মায়ের আলমিরার লকার ভেঙে দুই ভরি স্বর্ণ ও মেয়েদের কাপড় নিয়ে গেছে। প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












