বোয়ালখালীতে এনসিপির আলোচনা সভা

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।

উপজেলা প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিনের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী সাইমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান অবস্থানে পৌঁছেছে দেশ। স্বাধীনতার পরও জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল পায়নি উল্লেখ করে তিনি বলেন, সামপ্রতিক অর্জনকে রক্ষা করা জরুরি এবং দেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থানের সুযোগ দেওয়া যাবে না। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সংগঠক রকিবুল হাসান, উপজেলা যুগ্ম সমন্বয়কারী সেলিম উদ্দীন, মোহাম্মদ জাবের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে
পরবর্তী নিবন্ধউত্তর সর্তা নবীন সংঘের আলোচনা সভা