বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আকুবদণ্ডী গ্রামের সিপাহীর বাড়িতে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে যায়। গতকাল শনিবার বিকেলে আকুবদণ্ডী গ্রামের সিপাহীর বাড়িতে অগ্নিকাণ্ডের ৫টি ঘর পরির্দশনে যান বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা এমদাদ হোসেন সহ নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্যসামগ্রীর জন্য প্রতি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, স্থানীয় চেয়ারম্যান এস এম জসিম উদ্দিনকে নিয়ে সকলের সহযোগিতায় নতুনভাবে ৫টি ঘর তৈরি করে দেওয়ায় হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।









