বোয়ালখালীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আমি নির্বাচিত হলে বোয়ালখালীতে বৃহৎ ও মাঝারি আকারের শিল্পায়ন গড়ে তোলা হবে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ধানের শীষের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রথমে আমার কাজ হবে কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরু করা এবং তারেক রহমানের ঘোষিত চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর এবং ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এছাড়া প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে।

গতকাল বুধবার বোয়ালখালী আমুচিয়া কালাইয়ারহাটে পথসভায় এরশাদ উল্লাহ একথা বলেন। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বোয়ালখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শওকত আলম, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চান্দগাঁও বিএনপি নেতা মো. সালাউদ্দিন ও মো. রাজু, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরি রানা, মোহাম্মদ আজগর, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন চৌধুরি, আবুল মুনছুর চৌধুরী, আবু সিদ্দিক, মো. ইউছুপ, মেম্বার রেজাউল করিম, মেম্বার মহরম আলী, আবুল বশর ও পংকজ মেম্বার, এছাড়া বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া তিনি আমুচিয়ার মুক্তিসংঘ ও আহ্ললা করলডেঙ্গা, দাশের দীঘি সহ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

এরশাদ উল্লাহ দিনব্যাপী আহল্লা শেখ চৌধুরী পাড়া ও আহল্লা সাধার পাড়া, আমুচিয়া ইউনিয়ন, কালাইয়াহাট বাজার, কাশিমন মুক্তি সংঘ ক্লাব, মল্লিক বাড়ি মন্দির, মতিলাল সংঘ, মৌলভীবাজার, দক্ষিণ করলডেঙ্গা, তৈয়্যবিয়া সুন্নি মাদ্রাসা, মধ্যম করলডেঙ্গা, লুদী শিকদার পাড়া মাজার গেইট, উত্তর করলডেঙ্গায় পৃথক পথসভা ও গণসংযোগ করেন।

বড়ুয়া পাড়া আল আমিন বারিয়া সেন্টার : বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ বিহারে আল আমিন বারিয়া সেন্টারের উদ্যোগে খোকন বড়ুয়ার সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, আমি এলাকার সন্তান। সুখে দুঃখে বৌদ্ধ সমপ্রদায়ের সাথে অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তিনি নির্ভয়ে আগামী ১২ ফেব্রুয়ারী তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, সংবিধানে সংখ্যালঘু বলে কিছুই নেই। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, সবাই বাংলাদেশী। সভায় বক্তব্য রাখেন মো. শওকত আলী, মোহাম্মদ আজম, প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, বিভুতি রঞ্জন বড়ুয়া, সঞ্চিত দেবনাথ, শুভ দর্শন বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, নির্মল বড়ুয়া, ইলিয়াছ চৌধুরী, এস এম জামাল উদ্দীন প্রমুখ। এর আগে এরশাদ উল্লাহ মোহরা পাঠান পাড়া, খেজুরতলা, পূর্ব মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, জানালী হাট স্টেশন, চর রাঙামাটিয়া, ওসমানিয়া পুলের গোড়ায় পৃথক পথসভা ও গণসংযোগ করেন।

পশ্চিম শহীদ নগর : মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রফেসর হুমায়ুন ইসলাম কিন্ডারগার্টেন সেন্টারের উদ্যোগে মীর আহমদ প্রাইমারি স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি মো. আবসারের সভাপতিত্বে ও মো. মনসুরের পরিচালনায় বক্তব্য রাখেন পাঁচলাইশ ৩নং নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম আইয়ুব খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের জসিম, সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ, ইদ্রিস আলী, অ্যাডভোকেট আকবর আলী, শামসুল আলম, মফজল কোম্পানি, আব্দুর রহিম, ইসমাইল বালি, মো. ইলিয়াস, ইমতিয়াজ, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাসির, হাসান বাপ্পা, রাশেদ খান টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে
পরবর্তী নিবন্ধজনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই