বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের পঞ্চষষ্টিতম আবর্তনের নবীনবরণ গত ৩০ জানুয়ারি চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। বোধনের সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশির উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুল নন্দী। অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক মুজিব রাহমান এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক জাহেদ মোতালেব। স্বাগত বক্তব্য দেন, বোধন সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস, সহ–সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ। আবৃত্তি পরিবেশন করেন–সত্যজিৎ চক্রবর্তী ও শিশু বিভাগের শিক্ষার্থী আরিকা আমান। অনুষ্ঠানে ফুল, ডায়েরি ও কবিতার বই দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী ক্লাসে পাঠ দান করেন কবি, প্রাবন্ধিক অধ্যাপক মুজিব রাহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ–সভাপতি প্রণব চৌধুরী, সংবাদ উপস্থাপক জাভেদ হোসেন, অনিমেষ পালিত, সন্দীপন সেন একা, জাহিদুল ইসলাম, অর্পিতা চৌধুরী, প্রিয়ন্তী বড়ুয়া, ফারজানা মলি, জুঁই বড়ুয়া, সুমী দে, সুপ্রিয় কুমার বড়ুয়া, মোহাম্মদ তাহসিন, অপু মজুমদার, অনির্বাণ বনিক, অ্যালেঙিয়া তানিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












