অতীতের সকল গ্লানি–জরা–ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে পথচলার প্রত্যয়ে প্রথমবারের মতো নিজস্ব আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদ্যাপন করছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে ১ বৈশাখ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই উৎসব।
আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তিকুঞ্জ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, সঙ্গীত ভবন, ত্রিভঙ্গ নিকেতন, নৃত্যাঙ্গন, চিটাগং ভায়োলিনিস্ট, পদ্ম নৃত্যালয়, নৃত্যম একাডেমি, আলাউদ্দিন ললিতকলা কেন্দ্র, নজরুল সংগীতশিল্পী সংস্থা, শ্রুতিনন্দন সঙ্গীত নিকেতন, চারুতা নৃত্যকলা একাডেমি, স্বপ্নপুরী, স্বপ্নতরী, নৃত্যময়ী একাডেমি, নৃত্য নিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, জাকির তমাল নৃত্যভূমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স। একক পরিবেশনায় থাকছেন সঙ্গীতশিল্পী মানস পাল, শর্মিষ্ঠা দেব, প্রিয়া ভৌমিক, সেঁজুতি দে, জয়িতা বিশ্বাস, রাসতিন ও নুসরাত রিনি। দ্বৈত সঙ্গীত পরিবেশনা করবেন সঙ্গীতশিল্পী রুবেল চৌধুরী, আনিকা দাশগুপ্তা, যাদু পরিবেশন করবেন বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশ। প্রেস বিজ্ঞপ্তি।














