বোধনের প্রত্যয়ী ৬৫ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের প্রত্যয়ী ৬৫ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ গত ৩০ জানুয়ারি বিকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। এতে শিশুদের ছড়া ও কবিতা বিভাগ এবং বড়দের ‘খ’ বিভাগে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের ফুল, ডায়েরি ও পাণ্ডুলিপি দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত। তিনি বলেন, আবৃত্তি শিখতে হলে তিনটা ‘অ’ লাগবে। প্রথমত কবিতার প্রতি অনুরাগ, এরপর অনুভব এবং অনুশীলন। তিনি বলেন, মানবিক মূল্যবোধ, মানুষকে ভালোবাসার শিক্ষার ক্ষেত্রে সাহিত্যসংস্কৃতিচর্চা ছাড়া কখনো সম্ভব হয় না। এতে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল। কথামালা পর্বে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহসভাপতি সুবর্ণা চৌধুরী। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল ও নবীনবরণের সমন্বয়কারী শংকর প্রসাদ নাথ। একক আবৃত্তি করেন অনুদীপ নাথ, অপ্সরা বিপ্লব জুহি, ঈশান মজুমদার, কৌশিক ঘোষ, শ্রেষ্ঠা বড়ুয়া, সুচয়ন সেনগুপ্ত, সুবর্ণা চৌধুরী, তমালিকা বড়ুয়া, রুমি চৌধুরী, শিউলি তালুকদার ও রীতা ঘোষ। সঞ্চালনায় ছিলেন সৃষ্টিশীল ৬৪ আবর্তনের প্রশিক্ষার্থী মুন্নী বড়ুয়া ও শারমিন ইসরাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন-হাদিসভিত্তিক শিক্ষাই রাষ্ট্র ও সমাজকে স্থিতিশীল রাখে
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য গবেষণা : বিজ্ঞানীদের সম্মাননা দিল ডিজিজ বায়োলজি রিসার্চ গ্রুপ