বৈষম্যহীন, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ

পাঠানটুলী ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আবু সুফিয়ান

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশকে দারিদ্র্য থেকে মুক্ত করা সরকারের মূল লক্ষ্য। সে লক্ষ্য পূরণে সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষিকার্ড সহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। প্রাথমিকভাবে ১৪ উপজেলায় পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মাবোনেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে। ভবিষ্যতে এই একটি কার্ডের মাধ্যমে তারা আরও নানাবিধ সুযোগসুবিধা ভোগ করবে। দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৫০০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ঋণের দায় থেকে মুক্তি পাবেন এবং কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। দেশকে সন্ত্রাসচাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করে; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে, দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি বৈষম্যহীন, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। সে অঙ্গীকার বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

রবিবার দুপুরে ২৩নং পাঠানটুলী ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল হালিম। বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সিরাজুল মোস্তাফা, আবু তাহের, এস এম নাছির, ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহিম, আমির উদ্দিন বাবুল। উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন ভুইয়া, মো. শাহাজাহান, শায়েস্তা খান, আব্দুল আজিম, বাদশা মিয়া সিদ্দিকী, মোসলেম উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল আজিম, জাহাঙ্গীর, সালেহ আহমদ, আফসার উদ্দিন, যুবদল নেতা ইফাজ খান, মো. ফারুক, মুরাদ উদ্দিন, মো. রনি, মাসুদ রানা, হোসেন, মো. সুমন, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান রুবেল, জসিম উদ্দিন, দেলোয়ার, জাহেদ, মো. আজিজ, মহিলা দল নেত্রী পারভীন আক্তার চৌধুরী, আক্তার বেগম, শারমীন, সানু নুরুন্নাহার, খালেদা, কুলসুমা, সুমি, মো. তানভীর, হাসান, ছাত্রদল নেতা তাহাসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসভাপতিসহ বিএনপি ৪, সম্পাদকসহ জামায়াত ৬, আ. লীগ ৭ পদে জয়ী
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল