চা বাগান ঘিরে চা শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হল অরিজিনাল ফিল্ম ‘চা গরম’। শঙ্খ দাশগুপ্তর নির্মাণে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। ‘চা গরম নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাফা কবির। তিনি বলেন, ‘চা গরম’ এর প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। চলচ্চিত্রটির গল্পের ছায়াপোস্টারে ধরা পড়েছে চা বাগান ঘিরে নির্মিত চলচ্চিত্রটির গল্পের ছায়া ‘চা গরম’ মূলত একটি অনুপ্রেরণার গল্প বলে জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, জাতীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে বৈশাখ আসে নতুনের বার্তা নিয়ে। নতুন করে শুরু করার প্রত্যয় থাকে সবার মাঝে। সেই উদ্দীপনাটাই আমরা কনটেন্টের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই।













