বৈশাখের হৃদয়ানুভূতি

দীপিকা বড়ুয়া | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

শেষ পর্যন্ত বৈশাখ তুমি ঘুরে এলে

নানান দোষেগুনে করবো জ্বালাতন

তুমি নিয়ে আসবে কিন্তু সুখের আলাপন।

যদিওবা তোমাকে যিনি পাঠান

তিনি সবাইকে গড়েছেন সৃষ্টির মহান।

বিনিময়ে তার উপকারের চেয়ে

অপকার করি বেশি

তবুও তিনি আমাদের ভালবাসেন

প্রতিক্ষণ অহর্নিশি।

তোমাকেও বলি বাপু জীবনে যত

জমিয়েছি আবর্জনা

ধুয়েমুছে সব সাফ করে আমাদের

করো হে মার্জনা।

মুক্ত কন্ঠে তোমায় ডাকি বারে বার

তুমি হও আগুয়ান

তোমার সাথে সাথী আছি আমরা

শুদ্ধমন্ত্রের পালোয়ান।

আগুনের পরশ মনি নিয়ে এসো

হে বৈশাখ এসো এসো।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত তদারকি চাই
পরবর্তী নিবন্ধপ্রিয়তমা বাংলা