বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম–৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। খবর বাসসের।
স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করলএনসিপি, নেতৃত্বে সারজিস
সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে চেয়ারম্যান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে। গতকাল সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারজিস আলম ছাড়া এতে সদস্য সচিব হিসেবে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ। খবর বাংলানিউজের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।










