বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন (রিজার্ভ) কমে ৩১ বিলিয়নের ঘরে ঠেকেছে। গত বুধবার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) দায় হিসেবে রিজার্ভ থেকে ১০৫ কোটি ডলার পরিশোধ করা হয়। এর ফলে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার দিয়ে প্রায় চার মাসের (প্রতি মাসে ৮ বিলিয়ন হিসাবে) আমদানি ব্যয় মেটানো যাবে। খবর বাংলানিউজের।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। যার মাধ্যমে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, ভুটান, ভারত, ইরান ও পাকিস্তানের মধ্যে লেনদেনের দায় পরিশোধ হয়ে থাকে। প্রতি দুই মাস অন্তর নিজেদের মধ্যকার দায় নিষ্পত্তি করা হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বেড়ে যায় আমদানি ব্যয়ও। ২০২২ সালের মার্চের প্রথমার্ধে রিজার্ভের পরিমাণ ছিল যেখানে ৪৪ বিলিয়নের ঘরে। বাড়তি আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার।












