বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. নারায়ন চন্দ্র মজুমদার ও সদস্য সচিব রাজশ্রী মজুমদার চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












