বেসিক ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হলেন দিদার

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমির নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক দিদারুল আলম। বেসিক ক্রিকেট একাডেমির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমির পরিচালক এবং প্রধান কোচ ফারুখ হোসেন টিটু সহ একাডেমির কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন। সভায় একাডেমির নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। সভায় আশা প্রকাশ করা হয় নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বেসিক ক্রিকেট একাডেমি সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল কোচেস এসো’র সভা
পরবর্তী নিবন্ধরেটিং ক্লাব টুর্নামেন্টে সিসিপিএ প্রেসিডেন্ট টিম চ্যাম্পিয়ন