পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং ধার্যকৃত মূল্যের বেশি দামে পণ্য বিক্রির অপরাধে খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। গতকাল বৃহস্পতিবার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে আরাফাত ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে হাসান করপোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, পণ্যের নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি, মোড়কজাত পণ্যের নিয়ম লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কোনো প্রতিষ্ঠান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












