রাউজান নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন (৪৫) গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, রাউজান উপজেলা বিএনপি আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মদ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহসভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা যুবদল সভাপতি শাহাজান শাকিল, সাধারণ সম্পাদক ছোটন আজম, উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সাম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন, বিএনপি নেতা তাজ মোহাম্মদ মিয়া মেম্বার প্রমুখ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।










