বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

 

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টিটোয়েন্টি লিগ (ইইউটি২০)। বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব আল হাসানকে। আগামী ২৪ মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রয়্যাল ব্রাসেলস। সাকিব ছাড়াও এই লিগে দেখা যাবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের মতো তারকারা। আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১৪ জুন হবে এবারের আসরের ফাইনাল। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ। আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের কারণে বাতিল হলো আইসিসির সভা
পরবর্তী নিবন্ধপিএসএলের সূচি ঘোষণা উদ্বোধনী দিনে মোস্তাফিজদের ম্যাচ