প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগে গ্রুপসেরা হয়ে বেপজা পাবলিক স্কুল, সৃজন গ্রামার ও কাস্টমস ল্যাবরেটরি হাই স্কুল সেমিফাইনালে উঠেছে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল বুধবার প্রথম খেলায় কাস্টমস ল্যাবরেটরি হাই স্কুল ৬ উইকেটে সিএমপি হাই স্কুলকে পরাজিত করে। টানা দ্বিতীয় জয়ে তারা গ্রুপসেরা হয়।
স্কোর– সিএমপি হাই স্কুল: ১৩৮/৫/২০ (তাজমিদ সাদমান অপ.৭৮, শিবলি নোমান ৩১, অতি. ১০, হোসেইন ২/২৪), কাস্টমস স্কুল:১৩৯/৪/১৭.৪ (শাওন দে অপ.৬১, মাহবুবুর ২৮, শাখাওয়াত ১৮, আজমাইন অপ.১৮, অতি. ১৫, তাজমিদ ১/১৮, সাময়ান ১/১০)। এদিকে দিনের দ্বিতীয় খেলায় সৃজন গ্রামার স্কুল ৪ উইকেটে প্রবর্তক হাই স্কুলকে পরাজিত করে। এ জয়ে তারা ‘খ’ গ্রুপসেরা হয়। স্কোর–প্রবর্তক হাই:৮৫/১০/১৮.২ (শ্রীকান্ত ৫০, অতি. ১০, তালহা ইবনে তারেক ২/২৭, আশরাফুল ২/২), সৃজন গ্রামার স্কুল:৮৮/৬/২৪.৩ (অনুরাগ বড়ুয়া ২৬, আবির ২০, দূর্জয় ১৩, অংকুর দত্ত ২০, ইমরান ৩/১৬, রফিক ২/২৪)।
এদিকে গত মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে বেপজা পাবলিক ও কাট্টলি নুরুল হক হাই স্কুল। এরমধ্যে প্রথম খেলায় কাট্টলি নুরুল হক হাই স্কুল ৫৬ রানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। স্কোর– কাট্টলি নুরুল হক হাই স্কুল: ১৫৪/৮/২০ (শিহাব ৬১, সালমান কাদের ৩৫, আহনাফ ১০, অতি. ৩৫, আনাস হুদা ২/২২, কাদের ২/২৭), কলেজিয়েটস হাই: ৯৮/১০/১৪.৫ মোস্তফা আলী ২৬, আবদুল কাদের ১১, অতি. ১৮, নাবিদ হোসেন ৩/২, সালমান কাদের ৩/১২, নুর আরিফ ৩/১১)। অপর খেলায় বেপজা পাবলিক হাই ৭ উইকেটে চিটাগাং গ্রামার স্কুলকে হারিয়ে ‘গ’ গ্রুপে সেরা হয়। স্কোর–চিটাগাং গ্রামার স্কুল: ১৫২/৬/২০ (আবরার লাবিব ৫৫, আলি আরিফ ২০, ইয়াত হারুন ১১, ইমাইয়ের ১৪, নাজমুস সাকিব ১৩, অতি. ২৯, নিবিড় ২/২৪), বেপজা হাই স্কুল: ১৫৩/৩/১৭ (সাগর দাশ জনি ৫৬, মিরাজ ৩৮, মুজাহিদুল ৩৩, অতি. ১৫, গনি ১/২৯, আলি আরিফ ১/১৩)।
আজকের খেলা: সানসাইন গ্রামার স্কুল–চট্টগ্রাম কলেজিয়েটস স্কুল (সকাল ৯টা) এবং কাট্টলি নুরুল হক হাই–নাসিরাবাদ সরকারি হাই স্কুল (দুপুর ১টা)।












