নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শিশু স্বাস্থ্য বিভাগের প্রাক্তন অধ্যাপক, বর্তমান মেরিন সিটি মেডিকেল হাসপাতাল শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. বাসনা মুহুরীর মা বেনু রানী মুহুরী (৯১) গত ১৩ ফেব্রুয়ারি সকাল ৭.৪০টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ২ পুত্র সন্তান রেখে যান। ওইদিন নিজ গ্রাম রাউজানের বিনাজুরিতে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বেনু রানী মুহুরীর মৃত্যুতে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু, সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুক হক, প্রবর্তক সংঘের সম্পাদক লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, প্রাক্তন সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, মহানগর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্য, ঢাকাস্থ সোয়াক প্রেসিডেন্ট সুবর্ণা চাকমা, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, লোকনাথ সেবাশ্রম শিশুনিকেতন অনাথালয় ও ইনোসেন্ট কো–অপারেটিভ সোসাইটির সকল সদস্য শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











