বেতাগীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘টিম মানুষ যে’

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘টিম মানুষ যে ’।

সমপ্রতি মধ্যম বেতাগীর মাইজপাড়ায় সংঘটিত অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়। খবর পেয়ে টিম মানুষ যে এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেতুল মির্জা, আমজাদ হোসেন রাজু, নাজিম উদ্দীন, নুরুল ইসলাম নাহিদ, ইমরান হোসেন ইমু, জুয়েল সিকদার, পাভেল চৌধুরী, জাহেদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিবেকানন্দ বৈদিক গুরুকুলের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধনবী প্রেমের শিক্ষা দিয়ে সুন্নীয়তকে জিন্দা করে গেছেন ইমাম শেরে বাংলা