বেইজ বিলিয়ার্ডস এর উদ্যোগে ইন হাউস সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত ৮ মার্চ রোববার রাতে সম্পন্ন হয়। প্রায় ছয় ঘণ্টা ব্যাপি উত্তেজনাকর খেলায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেন জুবাইদুল ইসলাম রবিন। রানার্স আপ হন মোহাম্মদ শেখ ইরফান। ফাইনাল খেলাটি দেখার জন্য বেইজ বিলিয়ার্ডসের সব খেলোয়াড় এবং বহু ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।












