বেইজিংয়ে শি জিনপিংয়ের দেখা পেলেন তাইওয়ানের বিরোধীদলীয় নেতা চেং

| শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৪৪ পূর্বাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেতা চেং লিউন’কে বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাইওয়ানের কোনো রাজনীতিকের সঙ্গে চীনা প্রেসিডেন্টের বিরল এ বৈঠকে উভয় পক্ষই তাইওয়ান প্রণালির এপারওপারের সম্পর্কে শান্তি প্রতিষ্ঠার জোর আকাঙ্‌ক্ষা ব্যক্ত করেছেন। এক দশকের মধ্যে চেংই হলেন কুওমিনতাংয়ের (কেএমটি) প্রথম প্রধান যিনি চীন সফর করছেন, বলেছে বিবিসি। তাইওয়ানে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইংওয়েন প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৬ সালে বেইজিং স্বশাসিত দ্বীপটির সঙ্গে উচ্চপর্যায়ের সব যোগাযোগ বন্ধ করে দেয়। সাই ‘এক চীন’ নীতিকে স্বীকৃতি দিতে রাজি না হওয়ায় এ পদক্ষেপ নেয় তারা। চেং’কে বেইজিংয়ের ‘অনুগত’ আখ্যা দিয়ে তার সফরের সমালোচনা যারা করছে, তাদের মধ্যেও ডিপিপি আছে। খবর বিডিনিউজের।

চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ মনে করে। দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করতে ‘প্রয়োজনে বলপ্রয়োগের’ সম্ভাবনাও খারিজ করছে না তারা।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয় ছেড়ে রাজনীতিতে আসছেন চিত্রনায়িকা বর্ষা!
পরবর্তী নিবন্ধবেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা