বৃষ্টি পড়ে আহসানুল হক | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ বৃষ্টি পড়ে ঝাপুর–ঝুপুর হারান মাঝির ছইয়ে বৃষ্টি পড়ে টাপুর –টুপুর খোকার রঙিন বইয়ে ! বৃষ্টি বাজায় ছন্দ নূপুর কৃষান টিনের চালে আকাশ কলস উল্টে উপুড় পুরো বর্ষাকালে ! বৃষ্টি পড়ে সন্ধ্যা–দুপুর মাঠ–নদী ও খালে বৃষ্টি পড়ে ফর্সা রুপুর তুলতুলে দুই গালে !