নীল কলম সাহিত্য সংগঠনের উদ্যোগে সংগঠনের লেখকবৃন্দ চট্টগ্রামের অক্সিজেনে অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম পরিদর্শনে যান। এই বৃদ্ধাশ্রমটিতে প্রায় ৮০ জনের মতো নারীপুরুষ মানবেতর জীবনযাপন করছেন। তাই নীল কলমের কিছু লেখক সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধাশ্রমের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী নিয়ে যায় সোমবার ( ১৬ ফেব্রুয়ারি)। এতে ছিল চাল, মসুরের ডাল, তেল আলু, আটা, চিনি, পেঁয়াজ, ছোলা, খেসারি, চিড়া মুড়ি সেমাই দুধ বিস্কুট মিষ্টিসহ অন্যান্য প্রয়োজনীয় খাবার সামগ্রী। মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে এই সকল সামগ্রী হস্তান্তর করেন নীল কলমের সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরীসহ অন্যান্য লেখকবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন কবি মারজিয়া খানম সিদ্দিকা, গল্পকার সুমি দাস, কবি শিরিন আফরোজ, গল্পকার রুনা তাসমিনা, কবি নাছিম আখতার রিনা, ঔপন্যাসিক ফারহানা ইসলাম রুহি, বাচিক শিল্পী মাহবুবা ছন্দা, কবি লিপি বড়ুয়া,গল্পকার রায়হানা হাসিব, কবি রাফিয়া ডলি, কবি ও সংগঠক পারভীন লুসি, কবি জাহির মুনমুন, টিনা করিম, কবি ও সংগঠক সাইফুদ্দিন সাকী, প্রাবন্ধিক মোখলেছুর রহমান, কবি আলমগীর হোসেন ও সাংবাদিক লিটন দাস শিবু প্রমুখ।










