বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সম্মানে এ মাদ্রাসার কামিল–মাস্টার্স (হাদিস) ৩য় ব্যাজ আয়োজিত এক সংবর্ধনা সভা গতকাল চট্টগ্রামের এক অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ মোহাম্মদ জমির হোসাইনের কোরআন তেলাওয়াত ও শায়ের মোহাম্মদ নাসের ইসলামের নাতে রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় ও মোহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান, হাফেজ মুহাম্মদ ইলহাম, মুহাম্মদ নুরুল আজিজ, মুহাম্মদ রাসেল, হাফেজ মতিউর রহমান, হাফেজ আজাদুর রহমান, আরিফ উল্লাহ, আব্দুল আহাদ, ফেরদৌস আলম, জাকের, কামরুল ইসলাম, ওবায়দুল্লাহ, আবু সুফিয়ান, আব্দুল খালেক, আসহাব, মুহাম্মদ জাবের, তৌহিদুল ইসলাম, আবু জাবের, নাঈম উদ্দিন, আসহাব, তৈয়ব উল্লাহ, হামিদ হাসান, মিজানুর রহমান, ফাতেমাতুজ যোহরা, সাদিয়া সাদেকা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অধ্যক্ষকে সম্মাননা স্মারক, উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তিতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












