বুমরাহদের জন্য বোর্ডের উপহার ১৩১ কোটি রুপি

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

 

টিটোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়া ভারত দলের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ডবিসিসিআই। জাসপ্রিত বুমরাহ, সাঞ্জু স্যামসনরা পাচ্ছেন ১৫১ কোটি রুপি। বিসিসিআই মঙ্গলবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, ‘ঐতিহাসিক এই সাফল্যের জন্য ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের আরও একবার অভিনন্দন জানাচ্ছে বোর্ড। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এটাই কামনা।’ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে প্রায় ২৭ কোটি ৫৬ লাখ রুপি প্রাইজমানি পেয়েছে সুরিয়াকুমার যাদবের দল। সেখানে বিসিসিআই দলটিকে উপহারই দিল এর কয়েকগুণ বেশি। আহমেদাবাদে গত রোববার নিউজিল্যান্ডকে উড়িয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলের সূচি ঘোষণা উদ্বোধনী দিনে মোস্তাফিজদের ম্যাচ
পরবর্তী নিবন্ধইরান নারী দলের পাঁচ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া