বাংলার সাহিত্য ও দর্শনের চিরন্তন অনুপ্রেরণা শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব উদযাপন পরিষদের আয়োজনে জেএমসেন হল প্রাঙ্গণে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মহাপ্রভুর অভিষেক, সেবা পূজা ও সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা সভা, বৈষ্ণব সেবা, চৈতন্য লীলা, সংগীতানুষ্ঠান, ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রাষ্ট্রীয় অতিথি, বিদগ্ধ আলোচক, বিশিষ্ট শিল্পীসহ নাম সংকীতনে প্রখ্যাত কীর্তনীয়া দল অংশগ্রহণ করবেন। মহতী অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার জন্য উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বিশ্বাস বিনীত অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












