বুকে নিয়ে ধন্য হতাম

সত্যজিৎ দাশ কাঞ্চন | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

শহীদ মিনারে যাওয়া রাজপথ

হতো যদি বুকটা আমার

একুশের প্রভাত ফেরীর নগ্ন পায়ের ভার

বুকে নিয়ে ধন্য হতাম।

যদি আরেকটা বায়ান্ন আসতো আবার

সুযোগ হতো যদি মিছিলে যাবার

সালাম রফিক আর শফিকের পাশে যদি

লিখা হোতো এ আমার নাম

বুকে নিয়ে ধন্য হতাম।

বুকটা চৌচির হয় পলাশের ফাগুনে

মনের মিনার যেন পুড়ে যায় আগুনে

বুকের রক্ত দিয়ে লিখে যেতে পারি যদি

তোমাদের জীবনের দাম

বুকে নিয়ে ধন্য হতাম।

পূর্ববর্তী নিবন্ধকোথায় যেনো হারিয়ে গেলো আমাদের নৈতিকতা
পরবর্তী নিবন্ধশত প্রতিবন্ধকতার মাঝেও নারীরা এগিয়ে যাচ্ছে