বুকের ভেতর হিংসা

মির্জা মোহাম্মদ আলী | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বুকের ভেতর হিংসা মাখে হিংসা খায় আর পড়েও

হিংসার খাতির মারতে যেয়ে নিজে আবার মরেও,

চিল্লাচিল্লি করতে এরা গাছের আগায় ছড়েও

ঢাল ভাঙিয়া পড়লে আবার মৃত্যুর সাথে লড়েও।

দুটো চোখের কোনে আগুন দিয়ে জ্বালায় সবখানে

মিথ্যে আশ্বাস দিয়ে আবার থাকে কিছু গুণ গানে,

এমন মানুষ অনেক এখন প্রতি চায়ের দোকানে

সমালোচনা করতে আবার একে অপরকে টানে।

এই ভালো নয় সেই ভালো নয় সদা তাদের খেয়ালে

সারাক্ষণ তাই লিখে তারা অসৎ বুকের দেয়ালে,

নিজের ভালোমন্দ বুঝার সময় তাদের নাই যে আর

যার কারণে অপমান হয় লোকের কাছে বারংবার।

সকালবিকাল সন্ধ্যা রাতে লোকের নালিশ করেও,

দিনশেষে তার ল্যাংড়া পা টা ভাঙতে গর্তে পড়েও।

পূর্ববর্তী নিবন্ধআসল জয়
পরবর্তী নিবন্ধবাবা নামের বটবৃক্ষ