বীর মুক্তিযোদ্ধা হারুন ও ফজল স্মরণে সভা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া ও আনোয়ারা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদের মৃত্যুতে স্মরণ সভা, খতমে কোরান, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল শনিবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। সংসদের জেলা ইউনিট কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি কমাণ্ডার একেএম সরওয়ার কামাল দুলু, সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মিরসরাই উপজেলা কমাণ্ডার কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, আবুল হোসেন মাস্টার, মো. হারুন, নুর মোহাম্মদ, দিলীপ কান্তি দাশ, কামাল উদ্দিন, নুরুল আমিন,মো. ইসহাক (যুদ্ধাহত), আহমেদ হোসেন চেয়ারম্যান, বনগোপাল দাশ, মো. বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম খান ও ফজল আহমেদের সন্তান মুজিবুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদের সংগ্রামী আদর্শ আমাদের প্রেরণার উৎস। তাঁরা মুক্তিযুদ্ধে দেশের জন্য লড়াই করেছেন। কমাণ্ডার হারুন মিয়া ও ফজল আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ ফরিদুল আলম
পরবর্তী নিবন্ধসমাজসেবক আবু তাহেরের ইন্তেকাল