বীর মুক্তিযোদ্ধা সেকান্দর হোসেন

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

হালিশহর মধ্যম রামপুরা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দর হোসেন (৭৩) গত ৭ শনিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতিনাতনী, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ৮ অক্টোবর সকাল ১১টায় রামপুরাস্থ ধোপাপাড়াস্থ নুরানী জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গালিব চৌধুরীর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দর হোসেনকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গালিব চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধাগণ। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরত্না মিত্র
পরবর্তী নিবন্ধকাজীর দীঘি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল