রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন সওদাগর (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহ….রাজেউন)। গতকাল সোমবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম ম্যাডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন রাত সোয়া ৯টার দিকে আদর্শ গ্রাম জামে মসজিদ মাঠে তার প্রথম নামাজের জানাজা এবং রাত ১০টার দিকে জাকিরাবাদ জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজের জানাজা শেষে জাকিরাবাদ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এরআগে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি উঠানে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব।











