বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নৌ–কমান্ডো এমদাদ হোসেন মতিন গত শনিবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর ঢাকায় শহীদবাগ মসজিদে প্রথম জানাজা এবং রাতে নিজ গ্রাম মীরসরাইয়ের মিঠানালায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এমদাদ হোসেন মতিনের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে গভীর শোক এবং শোকাহত পরিবার ও আত্মীয়–স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।











