বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদ বাকলিয়া থানা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন ও মরহুম আলহাজ্ব শফিকুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল এডভোকেট সৈয়দ জান-ই আলমের সভাপতিত্বে ও ব্যাংকার আলহাজ্ব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নোমান আল মাহমুদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শোয়েব খালেদ, সিটি কলেজের সাবেক ভিপি মাসুদ করিম টিটু, চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি এম সিরাজুর রহমান, যুগ্ম সম্পাদক জাফর আহমদ চৌধুরী, মোজাফফর আহমদ, এস এম আবুল কালাম, নুর মো. পুতু, মো. কুতুব উদ্দিন, এম মাহবুব আলম, আলী নেওয়াজ, মো. লিপু, মো. ইব্রাহিম সোহেল, আহসান উল্লাহ বাচ্চু, মো. রিগ্যান, মো. বেলাল উদ্দিন, মো. রোমান, মো. বাসেদ, হাজী শফিকুল ইসলামের ছেলে নিজাম কাদের, মহিউদ্দিন কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মুনির চৌধুরী, ফাহিম জিয়া, মুহাইমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক শুভ, মো. শাকিল, মো. আরিফ, মো. ইউনুছ, মো. সৌরভ, মো. মিনার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বীর মু্কি্তযোদ্ধা তাহের উদ্দিনের অবদান অবিস্মরণীয়। মাহফিলে তাকরীর পেশ করেন বড়মিয়া মসজিদের খতীব মাওলানা আখতার হোসেন ফারুকী। ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী, হযরত মাওলানা সেকান্দর আলী ও হযরত মাওলানা জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












