বাঁশখালীর কালীপুরে শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের স্মরণসভা নিমকালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত ৬ মার্চ মন্দির মিলনাতনে অনুষ্ঠিত হয়। পরিষদের সিনিয়র সহ–সভাপতি প্রকৌশলী দিলীপ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দীর সঞ্চালনায় স্মরণসভার শুরুতে সমবেত প্রার্থনা পরিচালনা ও স্মৃতিচারণ করেন ঋষিধামের মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ। সভায় স্মৃতিচারণ করেন রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাগচি, অভয় চৈতন্য মহারাজ, অভেদানন্দ মহারাজ, পরিষদ কর্মকর্তা শিবেন্দু খাস্তগীর, নির্মল পাল, সুবোধ রঞ্জন পাল, ইন্দুভুষন রুদ্র, প্রদীপ গুহ, ঝণ্টু দাশ, গৌরাঙ্গ দত্ত, বুলবুল সেন, স্বপন বিশ্বাস, কেশব পাল, সান্টু দাশ, শ্যামাপ্রসাদ দত্ত, সুভাষ বিশ্বাস, সুমন দাশ, নারায়ণ গুহ, গীতা বৈদ্য, যীশু কৃষ্ণ পাল, হরিলাল দাশ সাগর, সুজন বিশ্বাস, মনোজ চক্রবর্তী, সাগর দাশ, অমিত চক্রবর্তী, বিপ্লব দাশ, আপন বৈদ্য, পরিবারের পক্ষে প্রয়াতের সহধর্মিণী কৃষ্ণা সেন, পুত্র প্রকৌশলী সুমিত সেন (মিশু), পুত্রবধূ পূজা সেন, কন্যা ডা. তুলি সেন ও নাতনি হৃদিমা দাশ। সভায় প্রয়াত অসিত সেনের আত্মার সদ্গতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অসিত সেন ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ। অসিত সেনের মৃত্যু এমন এক শূন্যতার সৃষ্টি করেছে, যা কখনো পূরণ হবার নয়। তিনি তাঁর কর্মগুণে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।












